টেকনিক্যাল এক্সপার্ট- সিস্টেম অপারেশনস (Technical Expert- System Operations)
Job Context
পদের বিবরণ
বিষয় | তথ্য |
পদ | প্রজেক্ট অ্যাসোসিয়েট (লগ সিস্টেম সাপোর্ট) (Project Associate – Log System Support) |
কর্মস্থল | প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট |
কর্ম এলাকা | ঢাকা (প্রয়োজন অনুযায়ী জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাঠ পরিদর্শন) |
কাজের মেয়াদ | ১৮ মাস (প্রস্তাবিত) |
সম্ভাব্য পদসংখ্যা (প্রায়) | ২ |
Job Responsibilities
কাজের ধরন ও দায়িত্ব
• ডিজিটাল ডাটা ব্যবস্থাপনা সিস্টেমের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও সাপোর্ট সেবা প্রদান করা।
• প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট ও মাঠপর্যায়ের কর্মীদের সিস্টেম-সংক্রান্ত সকল সমস্যার সমাধান করা।
• নির্ধারিত সিস্টেমে মাঠকর্মীদের ইউজার আইডি সচল করা, যথাযথ অ্যাক্সেস নিশ্চিত করা এবং প্রয়োজনীয় স্থানান্তর নিশ্চিত করা।
• ডাটা এন্ট্রির জন্য নির্ধারিত সিস্টেমের কারিগরি সমস্যায় পূর্ণাঙ্গ ট্রাবলশুটিং সহায়তা দিয়ে নিরবচ্ছিন্ন কার্যকারিতা নিশ্চিত করা।
• সংশ্লিষ্ট সিস্টেমে দৈবচয়ন ভিত্তিতে গুণগত মান যাচাই করে ডাটা এন্ট্রি ও সংশোধনের নির্ভুলতা নিশ্চিত করা এবং প্রয়োজনে সিস্টেম কাস্টমাইজেশনে সহায়তা করা।
• নির্ধারিত সিস্টেমের কারিগরি সমস্যায় পূর্ণাঙ্গ ট্রাবলশুটিং সহায়তা দিয়ে নিরবচ্ছিন্ন কার্যকারিতা নিশ্চিত করা।
প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা
• স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, ডাটা সায়েন্স, জিআইএস, তথ্যপ্রযুক্তি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
• ডিজিটালাইজেশন বা ডাটাভিত্তিক প্রকল্প বাস্তবায়নে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা।
• ইউজার আইডি তৈরি, স্থানান্তরে নূন্যতম ১ বছরের অভিজ্ঞতা
• সরকারি প্রতিষ্ঠানে ডাটা সিস্টেম আধুনিকায়নে উদ্ভাবনী পদ্ধতি প্রয়োগের সক্ষমতা।
• প্রশিক্ষণ, দাপ্তরিক ও মাঠপর্যায়ের কাজের জন্য নিজস্ব সচল ল্যাপটপ থাকা ও নিয়মিত ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে হবে (চূড়ান্ত নির্বাচন ও সম্পৃক্তির পর)।
• ভবিষ্যতে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চুক্তিপত্রে উল্লিখিত কাজের মানদণ্ড, কর্মদক্ষতার শর্ত ও চুক্তির শর্তাবলি মেনে চলার মানসিকতা থাকতে হবে।
প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা
• স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, ডাটা সায়েন্স, জিআইএস, তথ্যপ্রযুক্তি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
• ডিজিটালাইজেশন বা ডাটাভিত্তিক প্রকল্প বাস্তবায়নে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা।
• ইউজার আইডি তৈরি, স্থানান্তরে নূন্যতম ১ বছরের অভিজ্ঞতা
• সরকারি প্রতিষ্ঠানে ডাটা সিস্টেম আধুনিকায়নে উদ্ভাবনী পদ্ধতি প্রয়োগের সক্ষমতা।
• প্রশিক্ষণ, দাপ্তরিক ও মাঠপর্যায়ের কাজের জন্য নিজস্ব সচল ল্যাপটপ থাকা ও নিয়মিত ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে হবে (চূড়ান্ত নির্বাচন ও সম্পৃক্তির পর)।
• ভবিষ্যতে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চুক্তিপত্রে উল্লিখিত কাজের মানদণ্ড, কর্মদক্ষতার শর্ত ও চুক্তির শর্তাবলি মেনে চলার মানসিকতা থাকতে হবে।
রিসোর্স পুল
এ বিজ্ঞপ্তি একটি প্রস্তাবিত প্রকল্পের জন্য প্রকাশ করা হলো। আবেদনকারীদের মধ্য থেকে নির্ধারিত যোগ্যতা ও মানদণ্ডের ভিত্তিতে যাচাই-বাছাই সাপেক্ষে উপযুক্ত প্রার্থীদের সমন্বয়ে একটি রিসোর্স পুল গঠন করা হবে। প্রকল্পের চূড়ান্ত অনুমোদন এবং অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে উক্ত রিসোর্স পুল থেকে সংশ্লিষ্ট পদের বিপরীতে পর্যায়ক্রমে চূড়ান্ত মূল্যায়ন, প্রশিক্ষণ ও চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট কার্যক্রমে সম্পৃক্ত করা হবে। এ বিজ্ঞপ্তিটি চূড়ান্ত নিয়োগ প্রদানের নিশ্চয়তা প্রদান করেনা।
আবেদন, প্রাথমিক যাচাই-বাছাই বা রিসোর্স পুলে অন্তর্ভুক্তির জন্য কোনো ফি, যাতায়াত ভাতা বা অন্য কোনো অর্থ প্রদান করা হবে না।
Additional Information
Compensation & Benefits
মাসিক আয়
প্রকল্প অনুমোদন সাপেক্ষে এটি একটি মাসিক বেতনভুক্ত পদ হবে এবং নির্ধারিত কর্মদক্ষতার মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়িত হবে। মাসিক পারিশ্রমিকের পরিমাণ, পরিশোধ পদ্ধতি ও প্রযোজ্য কর চুক্তিপত্রে উল্লেখ করা হবে। নির্বাচিত প্রার্থীকে মাসিক ভিত্তিতে প্রতিযোগিতামূলক বেতন প্রদান করা হবে (সম্ভাব্য বেতন-সর্বসাকুল্যে ১২০,০০০-১৩০,০০০ টাকা)।
Special Instruction
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন রেজিস্ট্রেশন লিংকে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে, আগ্রহী পদ নির্বাচন করে এবং হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) সংযুক্ত করে রেজিস্ট্রেশন করতে হবে। একজন প্রার্থী যোগ্যতা অনুযায়ী [একাধিক/একটি] পদে নিবন্ধন করতে পারবেন।
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ০২ নভেম্বর ২০২৬
ওয়েবসাইট: https://ezjobsbd.com/ হটলাইনঃ +৮৮০ ১৭৭৯ ৮৯৬৯৮৬ ই-মেইলঃ recruitment@e-zonebd.com
যাচাই প্রক্রিয়া
প্রাথমিক যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর শর্টলিস্টকৃত আবেদনকারীদের নির্ধারিত নির্বাচিত কেন্দ্রে (ঢাকা) সশরীরে উপস্থিত হয়ে নিজস্ব ল্যাপটপ ও নিজস্ব ইন্টারনেটের মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের বিস্তারিত ঠিকানা যথাসময়ে সংশ্লিষ্ট প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বর ও ই-মেইলে জানানো হবে।
দক্ষতা যাচাই পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রকল্প অনুমোদনের ভিত্তিতে প্রকল্পের প্রয়োজন ও পদের প্রাপ্যতা সাপেক্ষে পর্যায়ক্রমে পদ ভিত্তিক কর্ম এলাকায় নিয়োগ প্রদান করা হবে। রিসোর্স পুলে অন্তর্ভুক্তি চূড়ান্ত নির্বাচন নয়।
বিশেষ দ্রষ্টব্য: এ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাপ্ত জীবনবৃত্তান্তসহ প্রার্থীর সকল ব্যক্তিগত ও স্পর্শকাতর তথ্যের গোপনীয়তা রক্ষা এবং যথাযথ সুরক্ষা নিশ্চিতকরণের সম্পূর্ণ দায়িত্ব বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান বহন করবে। উক্ত তথ্যাদি কোনো অবস্থাতেই উল্লিখিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্যতীত অন্য কোন তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর করা হবে না মর্মে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান অঙ্গীকার প্রদান করছে।
আবেদন, যাচাই-বাছাই, নির্বাচন বা সম্পৃক্তির কোনো পর্যায়ে কোনো ধরনের ফি, জামানত, কমিশন নেওয়া হয় না। |
Job Overview
Confidential Employer