উপজেলা ডাটা ম্যানেজমেন্ট ফ্যাসিলিটেটর (Upazila Data Management Facilitator – UDMF)

Contractual
Posted 1 day ago
6 days left

Job Context

পদের বিবরণ

পদ

উপজেলা ডাটা ম্যানেজমেন্ট ফ্যাসিলিটেটর (Upazila Data Management Facilitator – UDMF)

কর্মস্থল

উপজেলা পর্যায়

কর্ম এলাকা

৫৩টি জেলা (১ম পর্যায়ে ২১টি জেলা এবং ২য় পর্যায়ে ৩২টি জেলা)

কাজের মেয়াদ

১৬ মাস (প্রস্তাবিত)

সম্ভাব্য পদসংখ্যা (প্রায়)

২০০

 

Job Responsibilities

কাজের ধরন ও দায়িত্ব

•      সংশ্লিষ্ট উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক সরকারি অফিসের সাথে সমন্বয় করে ডাটা ম্যাপিং ও প্রয়োজনীয় সোর্স ডাটা সংগ্রহ নিশ্চিত করা।

•      উপজেলা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পর্যায়ে ডাটা সংগ্রহ, এন্ট্রি ও যাচাই কার্যক্রম সময়মতো ও নির্ভুলভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা নিশ্চিত করা।

•      ডাটা এন্ট্রি অপারেটর ও ইউনিয়ন ডাটা ফ্যাসিলিটেটরদের কাজ তত্ত্বাবধান, সহায়তা এবং প্রশিক্ষণ আয়োজন করা।

•      ডাটার নির্ভুলতা ও সম্পূর্ণতা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা, মান যাচাই এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদনের জন্য দাখিল ও অনুমোদন নেয়া।

•      মাঠপর্যায়ের সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া এবং অবহিতকরণ এবং যথাযথ রিপোর্টিং।

প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা

•      বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসায় শিক্ষা বা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

•      ডাটা ম্যানেজমেন্ট (ডাটা রেডিনেস, ডাটার গুণগত মান নিশ্চিতকরণ, মনিটরিং, মাঠপর্যায়ে ডাটা সংগ্রহ বা সংশ্লিষ্ট কাজ)-এ ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।

•      KoboToolbox, CSPro বা অনুরূপ ডিজিটাল ডাটা সংগ্রহ ও ব্যবস্থাপনা টুল ব্যবহারের ব্যবহারিক অভিজ্ঞতা।

•      Microsoft Excel-এ দক্ষতা: পিভট টেবিল, ড্যাশবোর্ড, গ্রাফ, চার্ট, ডাটা ভ্যালিডেশন ও কাস্টমাইজড সারসংক্ষেপ সারণি তৈরি ও ডেটা বিশ্লেষণ।

•       বাংলায় টাইপিং এর দক্ষতা থাকতে হবে।

•      সংশ্লিষ্ট উপজেলার আওতাধীন ইউনিয়ন পর্যায়ের অফিসে নিয়মিত মাঠ পরিদর্শনের অভিজ্ঞতা ও মানসিকতা থাকতে হবে। ।

•      নিজস্ব স্মার্টফোন থাকতে হবে এবং মাঠপর্যায়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করতে হবে।

•      প্রশিক্ষণ, দাপ্তরিক ও মাঠপর্যায়ের কাজের জন্য নিজস্ব সচল ল্যাপটপ থাকা ও নিয়মিত ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে হবে (চূড়ান্ত নির্বাচন ও সম্পৃক্তির পর)।

•      নির্ধারিত কর্মস্থলে নিয়মিত কাজ করার মানসিকতা এবং নিজ জেলার বাইরে কাজ করতে হবে।

•      ভবিষ্যতে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চুক্তিপত্রে উল্লিখিত কাজের মানদণ্ড, কর্মদক্ষতার শর্ত ও চুক্তির শর্তাবলি মেনে চলার মানসিকতা থাকতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য

•      মাঠপর্যায়ের পদসমূহে পদের ধরণ ও কর্ম এলাকা অনুযায়ী ৫৩টি জেলার বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এবং প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের পদসমূহে সম্পৃক্ত করা হবে।

•      আবেদনকারী কেউ নিজ জেলাায় কাজ করতে পারবেন না। মাঠপর্যায়ের পদসমূহে প্রার্থীকে নিজ জেলার বাইরে সংশ্লিষ্ট কর্ম এলাকায় কাজ করতে হবে।

•      মাঠপর্যায়ের পদসমূহ কর্মদক্ষতা-ভিত্তিক; ডাটার নির্ভুলতা ও ব্যক্তিগত কর্মদক্ষতা সূচকের ভিত্তিতে নিয়মিত মূল্যায়ন করা হবে।

•      প্রকল্প অনুমোদন সাপেক্ষে নিয়োগপ্রাপ্ত কর্মীদের প্রকল্পের নির্ধারিত কর্মস্থলে নিয়ম-নির্দেশনা, নির্ধারিত দায়িত্ব ও মানদণ্ড অনুসরণ করতে হবে।

•      চূড়ান্ত নির্বাচনের পর প্রশিক্ষণ প্রদান করা হবে।

•      ভবিষ্যৎ যেকোনো চুক্তি নির্বাচিত প্রার্থী ও মনোনীত তৃতীয় পক্ষের এইচআর/চুক্তি ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত হবে; আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাটি সরাসরি কোনো চুক্তি বা নিয়োগ প্রদান করবে না।

•      পদসমূহ শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত।

•      লিঙ্গ, ধর্ম, প্রতিবন্ধিতা ও জাতিগত পরিচয় নির্বিশেষে যোগ্য সকল প্রার্থী আবেদন করতে পারবেন। নারী প্রার্থীদের আবেদনে উৎসাহিত করা হচ্ছে।

রিসোর্স পুল

এ বিজ্ঞপ্তি একটি প্রস্তাবিত প্রকল্পের জন্য প্রকাশ করা হলো। আবেদনকারীদের মধ্য থেকে নির্ধারিত যোগ্যতা ও মানদণ্ডের ভিত্তিতে যাচাই-বাছাই সাপেক্ষে উপযুক্ত প্রার্থীদের সমন্বয়ে একটি রিসোর্স পুল গঠন করা হবে। প্রকল্পের চূড়ান্ত অনুমোদন এবং অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে উক্ত রিসোর্স পুল থেকে সংশ্লিষ্ট পদের বিপরীতে পর্যায়ক্রমে চূড়ান্ত মূল্যায়ন, প্রশিক্ষণ ও চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট কার্যক্রমে সম্পৃক্ত করা হবে। এ বিজ্ঞপ্তিটি চূড়ান্ত নিয়োগ প্রদানের নিশ্চয়তা প্রদান করেনা।

আবেদন, প্রাথমিক যাচাই-বাছাই বা রিসোর্স পুলে অন্তর্ভুক্তির জন্য কোনো ফি, যাতায়াত ভাতা বা অন্য কোনো অর্থ প্রদান করা হবে না।

Additional Information

Compensation & Benefits

মাসিক আয়

প্রকল্প অনুমোদন সাপেক্ষে এটি একটি কর্মদক্ষতা-ভিত্তিক (পারফরম্যান্স-ভিত্তিক) মাসিক বেতনভুক্ত পদ হবে, যা ডাটার গুণগত মান ও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে মূল্যায়িত হবে। মাসিক পারিশ্রমিকের পরিমাণ, পরিশোধ পদ্ধতি ও প্রযোজ্য কর চুক্তিপত্রে উল্লেখ করা হবে। নির্বাচিত প্রার্থীকে মাসিক ভিত্তিতে প্রতিযোগিতামূলক বেতন প্রদান করা হবে (সম্ভাব্য বেতন-সর্বসাকুল্যে ৪০,০০০-৪৫,০০০ টাকা)।

Special Instruction

রেজিস্ট্রেশন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন রেজিস্ট্রেশন লিংকে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে, আগ্রহী পদ নির্বাচন করে এবং হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) সংযুক্ত করে রেজিস্ট্রেশন করতে হবে। একজন প্রার্থী যোগ্যতা অনুযায়ী [একাধিক/একটি] পদে নিবন্ধন করতে পারবেন।

রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ০২ নভেম্বর ২০২৬

ওয়েবসাইট: https://ezjobsbd.com/ হটলাইনঃ +৮৮০ ১৭৭৯ ৮৯৬৯৮৬ ই-মেইলঃ recruitment@e-zonebd.com

যাচাই প্রক্রিয়া

প্রাথমিক যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর শর্টলিস্টকৃত আবেদনকারীদের নির্ধারিত নির্বাচিত কেন্দ্রে (ঢাকা) সশরীরে উপস্থিত হয়ে নিজস্ব ল্যাপটপ ও নিজস্ব ইন্টারনেটের মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের বিস্তারিত ঠিকানা যথাসময়ে সংশ্লিষ্ট প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বর ও ই-মেইলে জানানো হবে।

দক্ষতা যাচাই পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রকল্প অনুমোদনের ভিত্তিতে প্রকল্পের প্রয়োজন ও পদের প্রাপ্যতা সাপেক্ষে পর্যায়ক্রমে পদ ভিত্তিক কর্ম এলাকায় নিয়োগ প্রদান করা হবে। রিসোর্স পুলে অন্তর্ভুক্তি চূড়ান্ত নির্বাচন নয়।

বিশেষ দ্রষ্টব্য: এ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাপ্ত জীবনবৃত্তান্তসহ প্রার্থীর সকল ব্যক্তিগত ও স্পর্শকাতর তথ্যের গোপনীয়তা রক্ষা এবং যথাযথ সুরক্ষা নিশ্চিতকরণের সম্পূর্ণ দায়িত্ব বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান বহন করবে। উক্ত তথ্যাদি কোনো অবস্থাতেই উল্লিখিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্যতীত অন্য কোন তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর করা হবে না মর্মে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান অঙ্গীকার প্রদান করছে।

আবেদন, যাচাই-বাছাই, নির্বাচন বা সম্পৃক্তির কোনো পর্যায়ে কোনো ধরনের ফি, জামানত, কমিশন নেওয়া হয় না।

Share this job:

Job Overview

Job Level entry
Vacancies
Salary 40000 - 45000 Tk
Deadline Nov 2, 2026

Confidential Employer